সহকারী জজ নিয়োগে প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০৩ জন পরীক্ষার্থী এবং পাসের হার ৯ দশমিক ৭২ শতাংশ।
রোববার (৫ মে) ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম।
জানা গেছে, গত শনিবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্য ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৮ জন আবেদনকারী।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২%। লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল






